দেশের বিভিন্ন স্থানে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় !

দেশের বিভিন্ন স্থানে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় !
ছবি: এম.এ.এ

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি: 

গাজীপুর জেলার শ্রীপুর থানা সহ বিভিন্ন স্থানে 
ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। জানা যায় এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।

আজ শুক্রবার ভোর ৫ টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলার  বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।

এছাড়াও ভারতের কয়েকটি স্হানেও স্বল্প মাত্রার ভুমিকম্প অনুভুত হয়।

তবে, স্বল্প মাত্রার এই ভুমিকম্প জান-মালের কোন ক্ষতি হয়নি বলেই মনে করা হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল আমিন