কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা।

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী  আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা।
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। গত শুক্রবার (৯আগষ্ট) বুড়িচং সদর বাজার, ময়নামতি বাজার, কংশনগর বাজার সহ বিভিন্ন বাজার তারা মনিটরিং করেন। জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতন হয়। এরপর থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বুড়িচংয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা,বৃক্ষরোপন, ট্রাফিক না থাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন।

দেয়ালে আলপনাসহ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন দিনরাত। এবার তারা বাজার মনিটরিংয়ে কাজে নেমেছেন। বাজার মনিটরিংয়ে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা জানান শুক্রবার বুড়িচংয়ে বিভিন্ন বাজারে অর্ধশতাধিক শিক্ষার্থী বাজারে এসেছেন। তারা নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে দোকানদারনের অনুরোধ করছেন। কারণ বর্তমানে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের কষ্ট হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে সবজির দাম কিছুটা কমতে শুরু করছে। এক দিনের ব্যবধানে সব ধরনের সবজির সহ বিভিন্ন মালামালের দাম কমেছে। সাধারণ জনগণ শিক্ষার্থীদের সাধুবাদ ও ধন্যবাদ জানান।

তাদের দাবি করেন সবজি বাজারগুলো ছিল সিন্ডিকেটের দখলে। সরকার পতনের পর কিছু কিছু জায়গায় সিন্ডিকেট ভেঙে যায়। এতে নিত্যপ্রয়োজনীয় মালমালের দর কমতে শুরু করে। প্রতিদিন বাজারে মূল্য নির্ধারণ ও মনিটরিংয়ের জোরালে দাবি জানিয়ে তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য এভাবেই কমতে থাকলে সাধারণ মানুষ নিশ্চিন্তে বাজার করে পরিবার পরিজন নিয়ে চলতে পারবেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ