পাকিস্তানের শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
পাকিস্তানের চলমান আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ ২১শে আগস্ট রোজ (বুধবার) বিকাল ৪টাই ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল কর্মসূচি। ঠাকুরগাঁওয়ের সাধারণ ছাত্র সমাজ বিক্ষোভ মিছিলের ডাক দেন। বিক্ষোভ মিছিল কে কেন্দ্র করে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা একত্রিত হয় ঠাকুরগাঁওয়ের বড়মাঠে।
বিক্ষোভ মিছিলটি বড় মাঠ থেকে বের হয়ে ঠাকুরগাঁওয়ে প্রধান সড়ক চৌরাস্তা প্রদক্ষিণ করে, ঠাকুরগাঁও বড় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপনী ভাষণে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। সাধারন ছাত্র সমাজের বিভিন্ন সমন্বয়ক বলেন পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে তীব্র নিন্দা জানাই। এবং প্রধান উপদেষ্টা কে সরকারি ভাবে নিন্দা জানানোর জন্য বলেন। এবং শুক্রবার বিকাল ৪টাই বড়ো পরিশরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম