টেকনাফে অপহরণের শিকার আতিক ৫ দিন পর ১০ লক্ষ টাকা মুক্তিপণে ফিরে এসেছে

টেকনাফে অপহরণের শিকার আতিক ৫ দিন পর ১০ লক্ষ টাকা মুক্তিপণে ফিরে এসেছে
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের হ্নীলার অপহরণের শিকার হওয়া আতিক (২০) ৫ দিন পর ১০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে বলে জানাগেছে। অপহরণ কৃত আতিক হ্নীলা নাটমোরাপাড়া এলাকার আব্দুসালামের ছেলে দ্বিতীয় ছেলে তথ্যানুসন্ধান ও সংশ্লিষ্ট আত্নীয় স্বজনের সাথে কথা বলে জানাগেছে গত ২৫ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে মটর সাইকেল যোগে মুছনীএলাকার তার একবন্ধু কে বাড়ি পৌঁছে দিতে গিয়ে মুছনী রেজিস্ট্রার্ট ক্যাম্প এলাকা থেকে অপহরণ কারীচক্রের হাতে  অপহরণের  শিকার হয়।

অপহরণের পর থেকে বিভিন্ন সন্দেহ ভাজন এলাকায় ব্যাপক পুলিশী তল্লাশি চালিয়ে ও উদ্ধার করা সম্ভব হয়নি।৩০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে পুলিশের তৎপরতা ও বার বার অভিযানের ভয়ে অপহরণ কারীরা ১০ লক্ষ টাকা  মুক্তি পণ নিয়ে ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন  পরিবারের পক্ষথেকে লেদা এলাকার আবছার কামাল ছিদ্দিকী। এবিষয়ে ভীকটিমের পিতা আব্দুসালামের সাথে যোগাযোগকরা হলে তিনি  বলেছেন আমার ছেলে আতিক মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে,তাকে মেডিকেলে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।তবে কত টাকা মুক্তিপণ নিয়েছে তা নিশ্চিত করে জানায়নি।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক