ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা ঘটনার মামলায় পলাতক এক আসামী গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
টেকনাফে সরকার পতনের একদফা দাবিতে গত ৫ আগস্ট আন্দোলনরত ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা সংক্রান্তে দায়েরকৃত ৩টি মামলার এজাহার নামীয় একজন পলাতক আসামীকে কক্সবাজার সদর থানাধীন গুনগাছতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত যুবক হলেন,টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড লেঙ্গুরবিল এলাকার জাফর আহমদের ছেলে সালাহ উদ্দিন (২৫)। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থানার মামলা নং ১৮/৪৩০, ১৯/৪৩১, ২০/৪৩২ তাং ১৮/০৮/২০২৪, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩২৩/
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক