এক সপ্তাহ পরে সংসদের অধিবেশন, কে হচ্ছে বিরোধী দল?

এক সপ্তাহ পরে সংসদের অধিবেশন, কে হচ্ছে বিরোধী দল?
ছবি: সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধী:

বাংলাদেশের বিএনপি বিহীন সর্বশেষ সংসদ নির্বা​চনের থেকেই সংসদে বিরোধী দল কে হবে, এ নিয়ে নানা আলোচনা রয়েছে। বিএনপি বিহীন ওই নির্বাচনে আওয়ামী লীগ দুই শতাধিক আসন পেলেও আগের সংসদের বিরোধী দল জাতীয় পার্টি​ পেয়েছে মাত্র ১১ টি আসন। যেখানে স্বতন্ত্ররা মিলে পেয়েছে ৬২ আসন। ফলে সংসদে বিরোধী দলের আসনে কে বসতে যাচ্ছে, তা এখনো পরিস্কার হয়নি।​​

তবে আসন সংখ্যা যাই হোক, বিগত দুটি সংসদের মতো দ্বাদশ সংসদে তাদেরকে বিরোধীদল করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার বলেছেন, স্বতন্ত্রদের আসন যতই থাকুক, দল হিসেবে জাতীয় পার্টির আসন বেশি থাকায় তারাই হবেন বিরোধী দল।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বিবিসি বাংলাকে বলেন, "আমরা বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি, আসন কম হওয়ায় তাকিয়ে আছি স্পিকারের সিদ্ধান্তের ওপর"।

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনেই চূড়ান্ত হবে বিষয়টি।

তবে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেয়ার পর স্বতন্ত্রদের মোর্চা গঠন করে বিরোধী দল হওয়ার যে আলোচনা তৈরি হয়েছিলো তা গুরুত্ব হারিয়েছে। যদিও নতুন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের কেউ কেউ মনে করেন সময় এখনো ফুরিয়ে যায় নি। (সুত্র: ‍বিবিসি বাংলা)

দৈনিক বিজয় নিউজ/ই