৫ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে দেড় ঘন্টা, এমন ভোগান্তির শিকার নারায়ণগঞ্জ শহরের নগরবাসী।
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
মাএ ৫ মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে ৩০ থেকে ৪০ মিনিট। আবার কখনো লাগছে এক থেকে দেড় ঘন্টা এমন ভোগান্তি নারায়ণগঞ্জ শহরের বাসিন্দাদের। রেহাই পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের রোগীরাও, নগরবাসী এই ভোগান্তি পোহাচ্ছে দুই মাস ধরে। ৫ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তন হওয়ার পর, সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখাতে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করে শিক্ষার্থীরা, পরে তারা এই কাজ থেকে ইস্তফা দিলে, কিছুদিন পর ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করে পুলিশ। সরকার পরিবর্তনের পর আগের নিষেধাজ্ঞা অমান্য করে, শহরে চলাচল শুরু করে ব্যাটারি চালিত কয়েক হাজার অটোরিকশা ইজিবাইক মিশুক সহ তিন চাকার অবৈধ যানবহন। "চলে অনুমোদনহীন বাসও" এছাড়া যএ তএ পার্কিং মোড়ে মোড়ে বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড আবারো গড়ে ওঠে। এই পরিস্থিতির জন্য ট্রাফিক পুলিশের অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন নগরবাসি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ