নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে ১ উপজাতী তরুণী ধর্ষণের শিকার : আটক - ১

নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে ১ উপজাতী তরুণী ধর্ষণের শিকার : আটক - ১
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ছাদুঅং মার্মা পাড়ার ধাবনখালী খালে স্থানীয় বাঙালি যুবক কর্তৃক এক উপজাতি তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাদুঅং মার্মা পাড়ার মংহ্লাছিং মার্মার মেয়ে মাচ্যাখিং মার্মা (১৫) উক্ত পাড়ার ধাবনখালী খালে গোসল করতে যায়। ওই খালে গোসল করার এক পর্যায়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যৌথ খামার এলাকার নুর মোহাম্মদের পুত্র মো:সেলিম (২৫) ও তার সহযোগী একই এলাকার নুরুল ইসলামের পুত্র মতিউর রহমান (২৬) পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলে ধর্ষক মো:সেলিম (২৫) পালিয়ে গেলেও অপর ধর্ষক মতিউর রহমান (২৬) কে জনতা হাতে নাতে ধরে বাইশারী পুলিশ ফাঁড়ীর পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত ধর্ষক মতিউর রহমানকে নাইক্ষ্যংছড়ি থানায় সোর্পদ করা হয়েছে। ধর্ষিতা মাচ্যাখিং মার্মা কে ডাক্তারী পরীক্ষার জন্য নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। মামলার বিষয়ে পরবর্তীতে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


জানা যায়, ধর্ষিতা মাচ্যাখিং মার্মা মানসিক ভারসাম্যহীন পাহাড়ি তরুনী। সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি জোন সদর থেকে আনুঃ ১৩ কিঃমিঃ উত্তরে এবং বাইশারী তদন্ত পুলিশ ফাঁড়ি থেকে ১.৫ কিঃমিঃ উত্তরে বাইশারী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ ছাদুঅং মার্মা পাড়া সংলগ্ন ধাবনখালী খালে গোসল করতে গেলে বাঙালি এই দুই যুবক কর্তৃক ধর্ষনের শিকার হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি