টঙ্গী ইজতেমা মাঠের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুরে মহাসড়ক অবরোধ
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
টঙ্গী ইজতেমা ময়দান দখল নেওয়া কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত এবং বিপুল পরিমাণ আহত হয়। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ। গাজীপুরের শ্রীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিচার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জুবায়েরপন্থী অনুসারীরা।এতে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ এলাকায় জুবায়েরপন্থী অনুসারীরা এ অবরোধ করেন। বিক্ষোভকারীরা জানান, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরপন্থীদের গতকাল রাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে।
সাথীদের রক্তে পবিত্র ইজতেমা ময়দান রক্তাক্ত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সাদপন্থীদের কাছ থেকে বিশ্ব ইজতেমার মাঠ উদ্ধার করে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জানতে চাইলে মাওলানা ইকরামুজ্জামান বাতেন বলেন, ‘গত রাতে তাহাজ্জুদ নামাজে সময় আমাদের সাথীদের শহীদ করা হয়েছে। এর প্রতিবাদে শ্রীপুরের আলেম সমাজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সাধারণ জনগন জানান, শান্তিপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম সব থেকে সুশৃংখলতা নিহিত থাকে ইসলাম ধর্মের মধ্যে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ইজতেমা নিয়ে এরকম সংঘর্ষ কখনোই প্রত্যাশা করে না। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, আমরা ঘটনাস্থলে আছি, টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে আছে। আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আলামিন (Senior Correspondent)