জয় বাংলা বাংলার জয়
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
জয় বাংলা বাংলার জয়
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।
জয় বাংলা নয়তো কারো বাপের স্লোগান-
তবে কেনো আজ জয় বাংলা নিয়ে এতোটান,
এক জাতির এক স্লোগান হলো জয় বাংলা-
তবে কেনো আজ দেখি জয় বাংলায় অবহেলা।
জয় বাংলা নয়তো কোন শব্দ তুচ্ছ সাধারন-
এই স্লোগান ভালোবেসেই গেছে লক্ষ জীবন,
জয় বাংলায় বীর সন্তানের মুখের জড়তা কাটে-
জয় বাংলায় মাতৃভূমির প্রতি দায়িত্ব কাধে ওঠে!
মুক্তিযুদ্ধের স্লোগান ছিলো মুখে মুখে জয় বাংলা-
বাংলাদেশের শিশুরা জয় বাংলা বলে করে খেলা,
চেতনার উন্মেষ ঘটে যে সমস্বর ধ্বনি ও স্লোগানে-
জয় বাংলা স্লোগান আছে সেই তাৎপর্য আবাহনে।
দেশ জাতি হও এক,জয় বাংলা কারো ব্যক্তিগত নয়-
সকলের প্রিয় হোক জয় বাংলা স্লোগানে এ পরিচয়,
দল মতের আদর্শগত মিল আজ না হতে পারে মহান-
কোন শর্তেই বিরোধিতা নয় আর জয় বাংলা স্লোগান!
দেশ ও দশের একত্রিত হওয়ার তরে উদাত্ত আহ্বান-
মিলিয়ে দেয় মুহূর্তেই সম্প্রীতিতে জয় বাংলা স্লোগান,
সকলের চিত্তে হৃদয়াবগাহনে লালন করি জয় স্যার-
দেয় প্রেমের প্রতি নয়তো আর জয় বাংলায় অবহেলা!
(তারিখঃ আঠারো ডিসেম্বর ২০২৪ ঈশায়ী, বুধবার
রাতঃ ১১:০০__১১:২৫,মহকক চলনবিল, পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ আকাশ