মির্জাগঞ্জ ২নংইউনিয়নে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে শীত বস্ত্র উপহার দেওয়া হয়। শনিবার ২৮ (ডিসেম্বর) মির্জাগঞ্জের ২ নং ইউনিয়ন পরিষদে জনাব তরিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার মির্জাগঞ্জ এর উপস্থিতিতে শীত বস্ত্র উপহার দেন গরীব অসহায় মানুষের মাঝে। শীত বস্ত্র উপহার প্রদানে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড আবুল বশার নাসির হাওলাদার ইউপি সদস্য ওয়ার্ড ০২ মোঃ আল আমিন, ইউপি সদস্য ওয়ার্ড ০৩ মোঃ আবদুল্লা আল মামুন, ইউপি সদস্য ওয়ার্ড ০১ মোঃ আঃ রব মহিলা ইউপি সদস্য সহ স্থানীয় লোকজন। উপজেলা নির্বাহী অফিসার গরীব দুঃখী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন