বুড়িচংয়ে মরহুম হোসেন আলী স্মরণে বিজয়পাড়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বিজয়পাড়া মরহুম হোসেন আলী স্মরণে বিজয়পাড়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ডিসেম্বর শনিবার বিকালে বিজয়পাড়া রাস্তার পূর্ব পাশে ফাইনাল খেলাটি হয়। এতে অংশগ্রহণ করে বিজয়পাড়া পশ্চিমপাড়া একাদশ বনাম খাঁন বাড়ি ফুটবল একাদশ। খেলায় ট্রাইবেকারে ২/১ গোলে বিজয়পাড়া খান বাড়ি একাদশকে পরাজিত করে বিজয়পাড়া পশ্চিম বাড়ি একাদশ জয় লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ সজিব রানা। উক্ত খেলায় মোঃ আবুল হাসেম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটি এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আমির হোসেন বাদল, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক সোহেল আহম্মেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু জাহের শিপু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কবির। আমন্ত্রিত অতিথি- মোঃ নসু মিয়া মেম্বার, মোঃ মফিজুল ইসলাম মেম্বার (সাবেক), আলহাজ্ব মোঃ আবুল কাশেম, আহহাজ্ব মোঃ তফাজ্জল হোসেন মাষ্টার, মোঃ আবু তাহের (সর্দার), মোঃ উসমান খান মাষ্টার, মোঃ মফিজুল ইসলাম (দুবাই প্রবাসী), মোঃ স্বপন মিয়া (কয়েত প্রবাসী), মোঃ খায়রুল ইসলাম(ওমান প্রবাসী), মোঃ আল আমিন ইসলাম ( সৌদি প্রবাসী) ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ