নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
৭ জানুয়ারী,মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ১১ বিজিবি কর্তৃপক্ষ। মঙ্গলবার ( ৭ জানুয়ারী) সকাল ১০ টায় ১১ বিজিবির (ব্যাটালিয়ন সদর) মাঠে ৩ শত দুস্থ ও হতদরিদ্রের মাঝে এ সব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ১১ বিজিবি কতৃপক্ষের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এটি সবে মাত্র শুরু হয়েছে। পাহাড়ে বসবাসরত সম্ভব প্রতিটি হতদরিদ্রকে এ কম্বল বিতরণ করা হবে। মঙ্গলবার যাত্রা শুরু হয়েছে শীতবস্ত্র বিতরণের। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন ১১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এস এম মো: কপিল উদ্দিন। এছাড়া ১১ বিজিবির অপরাপর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শীতবন্ত্র পাওয়া ম্যা ম্যা মার্মা ও শ্যামল শর্মা এ প্রতিবেদককে বলেন, তারা শীতবস্ত্র পেয়ে খুবই খুশি। তারা সরকারের প্রশংসাও করেন এ সময়।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি