গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়

গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়
ছবি: মো: আলামিন (Senior Correspondent)

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ রিয়াজুল হান্নান ১নং যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আজ রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন কমিটি গঠন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দলীয় কার্যক্রমে এ নতুন নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপি আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন নেতারা।

বিএনপি সূত্রে জানা যায়, ফজলুল হক মিলন এবং তার দুই যুগ্ম আহ্বায়ক বিগত দিনে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের দলের প্রতি অবদান এবং অভিজ্ঞতার মাধ্যমে গাজীপুরের রাজনীতিতে জেলা বিএনপি'র শক্তিশালী অবস্থান তৈরি করতে বদ্ধপরিকর। গাজীপুরের রাজনীতি চাঙ্গা ও গতিশীল রাখতে নতুন কমিটি দায়িত্ব পালন করতে দ্রুততার সাথে মাঠে নামবে বলে দলীয় সূত্র জানায়। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় নেতা কর্মীরা মিছিল ও র‍্যালি করে নতুন কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছি।

দৈনিক বিজয় নিউজ/ মো: আলামিন (Senior Correspondent)