খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) সকালে নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের অন্তর্গত খিদিরপুর গ্রামে অবস্থিত খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এর আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে প্রভাত ফেরী,শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা জাকির হোসেন খোকা,পরে শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রেণি ভিত্তিক ফুলের তোড়া দিয়ে শহীদের শ্রদ্ধা জানান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাকির হোসেন খোকার সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম রাতুল এর সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো.ইমরান হোসেন ও সহকারী শিক্ষক মো.গোলাপ মিয়া প্রমূখ। সবশেষে সকলের অংশগ্রহণে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও.মো.এমরুল ইসলাম।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম