মির্জাগঞ্জের সুবিদখালীতে আগুনে পুরে ছাই ফার্নিচার এর দোকান
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র সুবিদখালী বন্দরের ফার্নিচারের দোকানে আগুন লেগে পুড়ে ছাই মাথায় হাত ব্যাবসায়ীর। ২৬ ফেব্রুয়ারী ( বুধবার ) বেলা ১১.০০ টার দিকে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী মূল শহরের বাজার ব্রিজ এর আগে তিন রাস্তার মোড় থেকে সামনে মোঃ আরিফ হোসেন নামে এক ব্যাবসায়ীর কাঠের ফার্নিচার দরজা, পাল্লা, আলমিরা, ওয়াডড্রফ, চেয়ার, ডাইনিং টেবিল সহ বিভিন্ন কাঠের আসবাব পএ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । দোকান মালিক আরিফ এর সাথে কথা বলে যানা যায় আনুমানিক তার দোকানে মালামাল ছিলো ৫-৬ লক্ষ টাকার মতো মাথায় হাত ব্যাবসায়ি আরিফের জানা যায় বিদ্যুৎ লাইন ও বিচ্ছিন্ন ছিলো কেমনে কী লাগছে এর সুষ্ঠু তদন্ত করে ব্যাবস্থা করা হোক ফার্নিচার এর দোকানের পাশেই ছিলো হেফজ মাদ্রাসা এবং ফ্যামিলি বাসা। ফার্নিচারের দোকান থেকে আগুন আশেপাশে ছড়িয়ে পরার আগেই মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন আশে পাশের দোকান বাসায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ফার্নিচার দোকান বন্ধ অবস্থায় ছিলো কোনো মানুষের দুর্ঘটনার কথাও শুনা যায়নি। মির্জাগঞ্জে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন