ঢাকার রুপনগরে টিএমএসএস'র মৃত্যু সদস্যের বীমার টাকা ফেরত প্রদান

ঢাকার রুপনগরে টিএমএসএস'র মৃত্যু সদস্যের বীমার টাকা ফেরত প্রদান
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার -ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়ার অহংকার, দূরদর্শি সম্পন্ন ব্যক্তিত্ব, অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের ঢাকা ডোমেইন নিয়ন্ত্রিত, ঢাকা জোনের আওতাধীন পরিচালিত মিরপুরের কালশী রিজিওনের রূপনগর শাখা কর্তৃক আয়োজিত টিএমএসএস সদস্যের মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান করা হয়েছে। মিরপুরের রুপনগর শাখা কার্যালয়ে ১৯ মার্চ এ টাকা ফেরত প্রদান করা হয়।টিএমএসএসের রুপনগর শাখার, শাখা প্রধান মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান করেন কালশি রিজিওন প্রধান মোঃ আতিকুর রহমান। তিনি বলেন টিএমএসএস সারাদেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি মৃত্যু পরবর্তী সদস্যের জীবন বীমার টাকা দ্রুত ফেরত প্রদান করতে পেরে গর্ববোধ করেন। তিনি সকল কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শাখা এলাকায় কার্যক্রম জোরদার করনের আহবান জানান। তিনি কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ, মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগের প্রতি আহবান জানান। তিনি টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন, টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। তিনি সদস্যদের ক্ষুদ্র, ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে টিএমএসএসের রুপনগর শাখার সদস্য মোছাঃ মমতাজ বেগমের মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক দাবীকৃত জীবন বীমার প্রায় ৭১ হাজার টাকার চেক তার স্বামী মোঃ শাজাহানের নিকট ফেরত প্রদান করা হয়। অনুষ্ঠানে টিএমএসএসের রুপনগর শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ পারভেজ, মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ রুবেল হোসেন, মোঃ নুরুল ইসলাম, টিএমএসএসের সুবিধাভোগী সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখার হিসাব কর্মকর্তা শাপলা রানী।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান