চিরিরবন্দরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে ১৮ মার্চ মঙ্গলবার বিকালে চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিরিরবন্দর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. নবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাও. আনোয়ার হুসাইন নদভী, বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি মোহাম্মদ খাইরুজ্জামান এবং অন্যান্যের মধ্যে চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা, অধ্যক্ষ মো. আব্দুস সালাম নুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসেই পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছিল। তারা আরও বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। এ সময় ইসলামিক দলগুলো মাঠে ছিল। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হওয়ার পর থেকে দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে। আমাদের এখন আর কোনো ভেদাভেদের সময় নেই। আমরা এখন প্রতিটি ইসলামীদল এক সাথে কাজ করব। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেলেও তাদের দোসরেরা এখনো সক্রিয় রয়েছে এবং তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ৷ সমস্ত ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে, আগামীর সরকার হবে ইসলামী শাসন ব্যবস্থার সরকার হবে। সমাজ থেকে সমস্ত অন্যায়-অবিচার দূর করে বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে হলে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই হবে কার্যকর। তাই আমাদের সবাইকে এক কাতারে এসে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে কাজ করতে হবে। অনুষ্ঠানটির পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও. মিজানুর রহমান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান