চিরিরবন্দরে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দরে আস্থা প্রকল্পের ডেমক্রেসিওয়াচ বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল (বৃহস্পতিবার ) বিকেল ৩ টায় চিরিরবন্দর উপজেলা হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা আস্থা প্রকল্পের ডেমক্রেসিওয়াচ বাস্তবায়নে একটি সহনশীলতা অহিংস সমাজ প্রতিষ্ঠা, যুব ফোরাম ও সামাজিক দক্ষতা বৃদ্ধি, নারী পুরুষের মধ্যে সমতা, জাতীয় যুবনীতি,সামাজিক দক্ষতা বৃদ্ধি,গনতান্ত্রিক চর্চা, মাদক নিয়ন্ত্রণ,ও বাল্যবিবাহ সহ সমাজের সামাজিক সমস্যা গুলো তুলে ধরে আলোচনা করেন। সভায় চিরিরবন্দর উপজেলা আস্থা প্রকল্পের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাতেহা তুজ জোহরা।
আরো উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়ক মোঃ কামরুজামান। দিনাজপুর জেলা ফিল্ড অফিসার নাফিসা সাদাফ। চিরিরবন্দর উপজেলা আস্থা প্রকল্পের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ আতিউর রহমান সহ চিরিরবন্দর উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে আস্থা প্রকল্পের সদস্যবৃন্দু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান হাবীব ( সঃ যুব ইউনিয়ন কর্মকর্তা) জনাব মোঃ রুহুল আমিন সরকার ( শিক্ষক চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়) মোঃ গোলাম রব্বানী জুয়েল ( আস্থা প্রকল্পের জেলা কমিটির সদস্য। ইহাছাড়াও আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মোঃ শাহীন ইসলাম মোঃ বেলাল হোসেন, প্রমুখ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান