রংপুরে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা

রংপুরে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হতে যাওয়া এই এসএসসি পরীক্ষা শেষ হবে ১৩ই মে। পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানিয়েছেন,পরীক্ষা সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে নকল মুক্ত পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে শিক্ষার্থীরা।

এছাড়া পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন দিনাজপুর শিক্ষা বোর্ড। এবারে এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২৮০টি কেন্দ্রে ২ হাজার ৭৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে রয়েছে রংপুর জেলায় ৫১টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৩২ হাজার ৯৮৫ জন, গাইবান্ধা জেলায় ৪০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ২৫ হাজার ৩০৩ জন, নীলফামারীতে ২৭টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ২১ হাজার ১২১ জন, কুড়িগ্রামে ৩৪টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ২০ হাজার ৫৩৪ জন, লালমনিরহাটে ২০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ১৩ হাজার ৮৫৫ জন, দিনাজপুরে ৬২টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৩৮ হাজার ১৩২ জন, ঠাকুরগাঁয়ে ২৪টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ১৭ হাজার ৯৮৪ জন ও পঞ্চগড় জেলায় ২২টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ১২ হাজার ৪৯৬ জন।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান