মবের মুল্লুক - প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
মবের মুল্লুক - প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল, পাবনা)
কাকের মাংশ এখন আর খায়না দেখি কাকে-
জোকের রক্ত এখন আর শোকেনা হয়তো জোকে,
এখন চলছে সময় যাচ্ছে বয়ে খুবই ভালো ও স্নিগ্ধ-
এখন চলছে চর্চায় মাখামাখিতে আবু সাঈদ আর মুগ্ধ!
কে আবু সাঈদ কে মুগ্ধ লোকেরা ভাবেবা আর-
অনেকেরই ভাগ্য বদলে গিয়ে জমেছে টাকার পাহাড়,
জীবনে চলতে গিয়ে বুঝেছি টাকার আছে প্রয়োজন-
কত টাকা কত সম্পদ দরকার পড়ে কাটাতে জীবন!
অমানুষ দেখেছি এখনও দেখি রোজ চতুর্দিকে চারধারে-
আতংকিত করে ফায়দা লুটে পয়সা কামিয়ে ফিরতে ঘরে,
সদা তৎপর রয়েছে একটি মহল বিধি নিষেধ উপেক্ষা করে-
তাদের কি ঘটবেনা উপলদ্ধি দৃশ্যত অনুধাবনে চিত্তে অন্তরে!
চারিদিকে চোখ মেলালে দেখি মবের হাতছানি বর্বরতা-
হয়নি প্রকৃত শিক্ষা গ্রহনে দায়িত্বে নির্মোহ নিরেট অভিজ্ঞতা,
অপসংস্কৃতি যে শুরু হলো মব ভায়োলেন্সের নামান্তরে-
এ সময়ের অপব্যাখ্যায় জ্বলবে এ মুর্খ জাতি কাল-কালান্তরে!
সম্ভাবনার দ্বার বন্ধ করে ভাগ-বাঁটোয়ারায় মনোনিবেশে-
ছুটছে আজকের দেশপ্রেমিক নাগরিক ছাত্র জনতার বেশে,
মবের মুল্লুক না চেয়েও ষড়যন্ত্রের নামান্তরে এই জাতি-
পথ পরিক্রমা ভুলে গিয়ে ডেকে আনছে বোধে তপ্ত পরিনতি!
(তারিখঃ ১১-০৪-২০২৫ঈশায়ী,শুক্রবার, দুপরঃ ০২:৩০-২:৫৫, মহকক,চলনবিল, পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ