"অনন্যা ভাবিনী তোমাকে" - (সুত্রঃ যার বিচরনে এ কাব্য স্বত্ত্বা তোল পাড়ে অস্থির হয় সেই প্রিয়দর্শিনী প্রিয়তমা অনন্যা-কে উৎসর্গীত)

ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

"অনন্যা ভাবিনী তোমাকে" - (সুত্রঃ যার বিচরনে এ কাব্য স্বত্ত্বা তোল পাড়ে অস্থির হয় সেই প্রিয়দর্শিনী প্রিয়তমা অনন্যা-কে উৎসর্গীত)

তোমাকে কখনও আগে দেখিনী-
ভাবিনী তুমি সুন্দর এত,
কেন আগে তোমাকে নিয়ে লিখিনী-
মাপিনী তোমাকে ভালোবাসি কত...

অপরুপা মুখশ্রী তোমার শুভ্রতায়-
কল্পনার রেখা খন্ডিত করেছো তুমি,
ভাবি সরস নিঃরব প্রেম ভাবনায়-
কাছে যেতে পারবো কি বলো আমি ?

তুমি কেন এত সুন্দর জানো-
জানো কি তা ওগো সুমনা,
তুমি আমার ভালোবাসা মানো-
ভাবি ভবে তুমি আমার সুজনা !

তুমি কৃতজ্ঞ হাসি উপহার দিলে-
পেতে পারি সবটুকু ভালোবাসা,
ধন্য হবে জীবন যৌবন দেখা হলে-
জীবন্ত প্রত্যাশায় এ মোর তপ্ত আশা !

পথ চলো দেখে-শুনে ভাবনায়-
পাবে পাশে দুঃসময়ে জানি,
আমি তো প্রেমিক নিঃস্ব মৃতপ্রায়-
ভালোবেসে যাবো তোমায় চিরদিনী.....

এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ