আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন
দৈনিক বিজয় নিউজ আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
দীর্ঘ ১২ বছর পর অবশেষে গঠন করা হলো আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের ত্রিবার্ষিক কমিটি। শুক্রবার রাত ১০টার দিকে সংগঠনের কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে এক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক আতিক বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোমিন আলী। উপদেষ্টা পরিষদে রয়েছেন আশরাফুল হক লুলু , জিল্লুর রহমান ওল্টু ও আনোয়ার হোসেন সাগর। এছাড়া মাহফুজুল হক তুষার ও নাসির উদ্দীন এটম উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বিদায়ী সভাপতি আশরাফুল হক লুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , আলমডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী জিল্লুর রহমান ওল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা জাসাসের সভাপতি আনোয়ার রশীদ সাগর , সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান , আলমডাঙ্গা জাসদের সভাপতি গোলাম সরোয়ার মোল্লা , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল মাজেদ।
প্রধান অতিথি জিল্লুর রহমান ওল্টু তাঁর বক্তব্যে বলেন , মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ কোনো দলের নয়। দেশের সংস্কৃতির বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সংগঠনের সব কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। নতুন কমিটির অন্যরা হলেন , সহ-সভাপতি তবিবুর রহমান ও রাকিব হাসান খান , সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন , সাংস্কৃতিক সম্পাদক সুশীল কর্মকার , দপ্তর সম্পাদক তাজুল ইসলাম এবং প্রচার সম্পাদক শাহাবুল আলম। সভা শেষে নতুন কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সদস্যরা ১২ বছর পর নতুন উদ্যমে সংগঠনের কাজ চালিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
দৈনিক বিজয় নিউজ/ রানা