সিএমপি'র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৯ মামলার আসামী গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম কোতোয়ালী থানার এসআই মোঃ সেকান্তর মিয়া, এএসআই সোহেল আহমেদ ও এএসআই মোঃ হেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অদ্য ০৭/০৮/২০২৬ ইং তারিখ (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিশেষ ট্রাইঃ-৪৩/১১, জিআর-১০/১১, কোতোয়ালী থানার মামলা নং-১০(১)১১, ধারাঃ-অস্ত্র আইনের ১৯(f) সংক্রান্তে জিআর ওয়ারেন্টভূক্ত আসামী সালাহ উদ্দীন দুলাল, পিতা-মফজল আহাম্মদ, সাং-খাতুনগঞ্জ, আমির মার্কেট, কোতোয়ালী, চট্টগ্রাম'কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ছিনতাই, অস্ত্র, ডাকাতি চেষ্টা ও মাদক মামলাসহ মোট ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া