তুলনায় তুমি - (সুত্রঃ প্রথম বান্ধবী যার অস্তিত্ব অনুভব করি সারাক্ষন এই হৃদয়ের গহীনে! সেই প্রিয় স্বার্থপন বন্ধু-কে উৎসর্গীত)
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
তুলনায় তুমি - (সুত্রঃ প্রথম বান্ধবী যার অস্তিত্ব অনুভব করি সারাক্ষন এই হৃদয়ের গহীনে! সেই প্রিয় স্বার্থপন বন্ধু-কে উৎসর্গীত)
তুমি আমার ক্ষণ কালের কাব্য ধারা,
নদীর মোহনায় তীব্রতর স্রোত তীরহারা,
তুমি বসন্তের আগমনে মুকুলের গন্ধ,
বর্ষায় রিমঝিম বৃষ্টির ছন্দ আনন্দ......
সাগর তীরে সাগর কন্যা তুমি রুপ-গুনে-
কলি বিমোহিত হয় যেমন ভ্রমরের গুন্জরনে,
মাটির সোদা গন্ধ অঙ্গে তোমার মাখা,
হাজার জন্মে হয় যেন গো তোমার সাথে দেখা!
পুস্প-পরাগ বিমোহিত তুমি হঠাৎ বসন্তে-
কৃত-কর্মের শোভায় শোভিত তুমি প্রেম তন্ত্রে,
তুমি হাজার বছরের প্রাচীন রুপকথার রাণী,
তুমি অধরা; তুমি প্রীতি সিক্ত শুভ্র চিরদিনী।
তুমি ফাগুনের ঘনঘটা বাঙ্গালির ঘরে-ঘরে-
হাজারও প্রেমিক চেয়ে আছে তব প্রেমের তরে,
বাঙ্গালির নবান্ন উচ্ছাসে তুমি প্রিয় অতিথি,
সত্যিই ওগো তুমি!রুপায়নে পূর্ণিমা তিঁথি।
হাজার হৃদয় জয় করে তুমি হও মহামতি,
বলবে যে সকলেই ওগো তুমি উর্বশী মায়াবতী,
তুমি ওগো অতুলনীয়া তুলনায় প্রতিদিন,
যাবে যার ঘরে; ভালোবাসায় তার ঘর করো রঙ্গিন।
তোমার তুলনায় তুমি থেকে অভিসিক্ত-
কাউকে করোনা কভুও ভালোবাসায় রিক্ত,
তুমি... তুমি শুধু আমার চোখে একমাত্র তুমি,
হবে ধন্য জীবন-যৌবন তব পরশে হৃদয় বেলাভূমি!
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ