টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ সার সহ ১০ পাচারকারী আটক
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
মায়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমান ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড জওয়ানরা। টেকনাফ বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদুরে সাগর পথে অবৈধভাবে মিয়ানমারে পাচার কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার সহ ১০ জন পাচারকারী কে আটক করে তারা। ১ লা মে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিন এর দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট কে সন্দেহ জনক ঘুরা ফেরা করতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা বোটের গতিবিধি লক্ষ করে অভিযান চালায়। এদিকে বঙ্গোপসাগরে সরকারী ভাবে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় উক্ত এলাকায় বোট থাকা বে আইনি এরই সূত্র ধরে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক বোটটিকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জাহাজ কর্তৃক বোটটিকে আটক করে তল্লাশি অভিযান পরিচালনা করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত পাচারকারিরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত সার টেকনাফ কাস্টমস এ হস্তান্তর করা হয় এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্টগার্ড জানায়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন জানান।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক