উখিয়া ৬৪ বিজিবি মাদক বিরোধী অভিযানে ২৯৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীসহ ২,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি ১২ মে আনুমানিক ১১৫০ ঘটিকায় মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সৈকত বাস তল্লাশীকালে সোর্সের তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নতুন পল্লান পাড়াএলাকর সাইফুল ইসলাম( ৩৪) ও তার স্ত্রী ইসমত আরা (২৭), -নুর হোসেনের মেয়ে সামিহা (১৮) ও সকিদা( ৩৪) আটক করতে সক্ষম হয়। জেলা-কক্সবাজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে একজন রহিমা নামের রোহিঙ্গা মহিলা তাদেরকে ১০ পোটলা ইয়াবা ট্যাবলেট দিয়ে কক্সবাজার পৌছে দেয়ার জন্য বলেছে এবং তার বিনিময়ে ১৫,০০০/- টাকা তাদেরকে দিবে। পরবর্তীতে তাদেরকে টেকনাফ ব্যাটালিয়ন সদরে নিয়ে আসলে তারা বাথরুমে গিয়ে *(পায়ু পথ)* দিয়ে ১০টি পোটলা (কালো ট্যাপ দ্বারা প্যাচানো) বের করে দেয় যা গননা করে ২,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উল্লিখিত ইয়াবা ট্যাবলেট টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করতঃ আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে উখিয়া ৩৪ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক