তামাক মুক্ত দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে সম্মাননা পেলেন স্যানেটারি ইন্সপেক্টর

তামাক মুক্ত দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে   সম্মাননা পেলেন স্যানেটারি ইন্সপেক্টর
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ইং উপলক্ষে ৩১ইং মে জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কতৃক আয়োজিত ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩১ইং মে শনিবার, উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রন কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় তামাক নিয়ন্ত্রন ক্যাটাগরিতে শিবপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম তামাক নিয়ন্ত্রনে জাতীয় পর্যায়ে সম্মাননা পেলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রফেসর ডা:মো: সায়েদুর রহমান এর কাছ থেকে ক্রেস্ট, এবং স্বাস্থ্য উপদেষ্টা, নুরজাহান বেগম এর হাত থেকে সনদপত্র গ্রহণ করেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন