শিবপুরে শীর্ষ সন্ত্রাসী মোঃ আলী হোসেন কে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরের শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে শিবপুর থানা পুলিশ। ঘটনার বিবরণে থানা সূত্রে জানা যায়,৩১ইং মে শনিবার ৬,৪৫ মি: গোপন সংবাদের ভিত্তিতে এস আই রেজাউল ও এস আই সাদেক দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় ও অফিসার ফোর্সের সহায়তায় শিবপুরের আতঙ্ক, শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহাম্মদ আলী হোসেন ( আলী) (২৮)পিতা মৃত আঃসাত্তার সাং- ধানুয়া উত্তরপাড়া থানা- শিবপুর জেলা- নরসিংদীকে ৭.৬৫ পি/স্তল ও এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয় । তার নামে শিবপুর মডেল থানায় ৩টি হত্যা মামলা সহ হত্যা চেষ্টার ৩টি মোট ছয়টি মামলার আসামি । তার নামে এই ছয়টি মামলারই ওয়ারেন্ট মুলতবি আছে । মামলা সমূহ শিবপুর মডেল থানার মামলা নাম্বার ১৬(৮)১৭ ধারা ৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪পেনাল কোড ০২।মামলা নাম্বার ০৬(০৩)২১ধারা ৩০২/৩৪পেনাল কোড ০৩। ০৯(০৪)২২ ধারা ৩৪১/৩২৬/৩০৭/৩০২/৩৪পেনাল কোড । ০৪।মামলা নাম্বার ১২(০১)২৪ ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩৬৪/৩০৭পেনাল কোড ০৫।মামলা নাম্বার ০৯(০৪)২৪ ধারা। ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭পেনাল কোড ০৬। মা/মলা নাম্বার ১৮(০৯)২১ ধারা। ১৪৩/৩৪২/৩২৩/৩২৬/৩০৭পেনাল কোড ।শিবপুর মডেল থানার ওসি মোঃ আফজাল হোসাইন জানান,,তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, অস্ত্রবাজী,চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ বিস্তর অভিযোগ রয়েছে । শিবপুর মডেল থানায় তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন