“UniDreamers of Kachugari" কর্তৃক আয়োজিত “শিক্ষা দিয়ে কিভাবে একটি গ্রাম বদলাতে পারে” শীর্ষক আলোচনা ও টেবিল বৈঠক অনুষ্ঠিত

“UniDreamers of Kachugari
ছবি: এসএম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার চাটমোহর উপজেলার নয় নং ফৈলজানা ইউনিয়নের এক নং ওয়ার্ডের কচুগাড়ী গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন "UniDreamers of Kachugari" কর্তৃক আয়োজিত "শিক্ষা দিয়ে কিভাবে একটি গ্রাম বদলাতে পারে" শীর্ষক আলোচনা সভা ও টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বৃহস্পতিবার(১২ জুন২০২৫) সকাল দশ ঘটিকায় কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামীবিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কবি-কলামিস্ট, গবেষক, বিশিষ্ট সাংবাদিক, প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (সভাপতি-গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা,পাবনা) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোঃ কামরুল হাসান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোঃ নিবির আহমেদ হাসু, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী, মাওলানা মোঃ মিকাঈল হোসেন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

অনুপ্রেরণা-গঠন মুলক বক্তব্য রাখেন ও স্মৃতিচারণ করেন মোঃ জাহিদ হাসান, হিসাব বিজ্ঞান বিভাগ, প্রথম সেমিস্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রজনী আফরোজ বন্যা,(ফার্মেসী বিভাগ দ্বিতীয় সেমিস্টার),রাজশাহী বিশ্ববিদ্যালয়। মোঃ কাওসার হোসেন, (ইইই,ষষ্ঠ সেমিস্টার) নর্দান ইউনিভার্সিটি। মোঃ আব্দুল্লাহ আল মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, অনার্স দ্বিতীয় বর্ষ,বরিশাল বিশ্ববিদ্যালয়। মাহমুদুল হাসান অয়ন,(অর্থনীতি বিভাগ,থার্ড সেমিস্টার),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মো: সাইফুল ইসলাম ডুয়েট ইইই(ফোর্থ সেমিস্টার), ডুয়েট।

শেষ সেশনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও কুইজে বিজয়ী তিনজনকে (প্রথমস্থান অর্জন কারী মোঃ তামিম হোসেন, দ্বিতীয় স্থান অর্জন কারিনী আফিয়া আনজুম বৃষ্টি, তৃতীয় স্থান অর্জন কারিনী মোছাঃ দিলরুবা খাতুন) পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা "শিক্ষা দিয়ে কিভাবে একটি গ্রাম বদলাতে পারে" শীর্ষক আলোচনা নিজেদের মত করে গঠন মুলক কারিগরি দিকনির্দেশনা মুলক আত্মোপলদ্ধি নির্ভর বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম বলেন যে, আগামীতে বড় ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে। পরিশেষে সকল অংশগ্রহণ কারী অতিথি ও শিক্ষার্থীদের আপ্যায়নে মুগ্ধ করা হয়। আলোচ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রজনী আফরোজ বন্যা।

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ