টেকনাফের সরকারী আশ্রয়কেন্দ্রের ৭২ পরিবার পানিবন্ধি

টেকনাফের সরকারী আশ্রয়কেন্দ্রের ৭২ পরিবার পানিবন্ধি
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের ভূমিহীনদের দেওয়া সরকারি উপহারের ঘরের বাসিন্দা পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার (২০ জুন)বিকাল ৩টারদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার আশ্রয়কেন্দ্রের ঘরের বাসিন্দারা পানিবন্দি হয়।  প্রতিবছর বর্ষা মৌসুমে এসব ছিন্নমূল অসহায় পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়ে। এতে করে অসহায় -গরিব মানুষগুলোর তিলেতিলে জমালো বিভিন্ন আসবাবপত্র পানিতে নষ্ট হয়ে যায়। 

মিনাবাজার আশ্রয়কেন্দ্রের ২৪ নম্বর ঘরের বাসিন্দা নুর আলী জানান,বিগত সরকার মাথাগোজার ঠাই হিসেবে ঘরগুলো আমাদের দিয়েছে তিন বছর আগে। সেই থেকে এ পর্যন্ত প্রতি বছর বর্ষাকালে আমাদের ঘরে পানি ঢুকে   অনেক আসবাবপত্র নষ্ট হয়ে যায়। বর্ষা আসলে আমাদের মধ্যে আতংক বিরাজ করে। পানির বর্ষাকালে ঘুমোতে পারিনা । সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পানি চলাচলের স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহবান জানান আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শুষ্ক মৌসুমে জানতে পারলে ভালো হতো। তারপরও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। খুব শিগগিরই একটা প্রজেক্ট এর মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক