পাবনা জেলা স্কুলের ছাত্র সিয়াম নিখোঁজ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক আলহাজ হেদায়েতুল হক বিশ্বাসের পুত্র মোঃ সিয়াম আজ দুপুর তিনটা থেকে নিখোঁজ হয়েছে। সে বেলা ৩ টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে পাবনা বাইপাস মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে জেলা স্কুলের পাশে গোলাম মোস্তফা স্যারের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু প্রাইভেট পড়ার ওখানে না গিয়ে তখন থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারো জানা থাকলে অনুগ্রহ করে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো -০১৭১৯৫৩৩৪০৬। সিয়াম পাবনা জেলা স্কুলের প্রভাতি শিফট এর অষ্টম শ্রেণির ছাত্র।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান