খবর পড়তে যাচ্ছিলেন পাঠিকা সড়ক দুর্ঘটনায় হাড়ালেন দুটি পা
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে আজ ৩জুলাই (বৃহস্পতিবার) সালন্দর চৌধুরীহাট এলাকায় সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন ঠাকুরগাঁও বেতারের নাট্যশিল্পী, উপস্থাপিকা এবং সংবাদ পাঠিকা মনিবুন চৌধুরী।বাসা থেকে ঠাকুরগাঁও বেতারে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে গেলে দশ চাকা মালবাহি একটি ট্রাক তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে একটি পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম