দিনাজপুর জেলার কাহারোল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের মিছিলের চেষ্টাকালে ২ জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলায় অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট তল্লাশি ও টহল ডিউটি জোরদারের ফলে অদ্য ০১/৮/২০২৫ খ্রি. কাহারোল থানা এলাকায় চেকপোস্ট তল্লাশি ও টহল ডিউটি চলাকালে পুলিশের টহল দলের সদস্যরা মুখে গামছা, মাস্ক পরিহিত ১০/১২ জনের ১টি দলকে দেখতে পায়। পুলিশের টহল দলের সদস্যদের সন্দেহ হয় যে, তারা অপরাধ সংঘটনের জন্য পরিচয় গোপন করতে এই বেশ নিয়েছে। পুলিশের টহল দলের সদস্যরা তৎক্ষনাৎ তাদের চ্যালেঞ্জ করলে বিপদ বুঝতে পেরে দু*স্কৃ*তিরা দিকবিদিক পালিয়ে যাওয়ার সময় পুলিশ ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ২ জনের কাছে আওয়ামী লীগের বাণী সম্বলিত ১টি ব্যানার, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইলফোন, ১টি স্টুডেন আইডি কার্ড পাওয়া যায়। জিজ্ঞাসাবাদকালে জানাযায় যে, কার্যক্রম নি*ষি*দ্ধ আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল বের করার উদ্দেশ্যে তারা সকলে একত্রিত হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নি*ষি*দ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান