ধর্মীয় সভার নামে ২২ কোটি টাকার চাল আত্মসাৎ মামলা সাবেক এমপি কালামসহ ১০জন অর্ন্তভুক্ত
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্মীয় সভার নামে ২২ কোটি টাকার চাল আত্মসাতে দুদকের দায়ের করা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ১০জনকে অর্ন্তভুক্ত করে এজাহার নামীয় ১০জন আসামীকে বাদ দিয়ে আদালতে চার্জশিট (অভিযোপত্র) দাখিল করা হয়েছে। এজাহার নামীয় আসামীদের বাদ দেওয়ায় সচেতন মহলে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রায় ৫ বছর পর সম্প্রতি এ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে। জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরে ২ হাজার ২৫৩টি ধর্মীয় সভার নামে ৫ হাজার ৮২৩ টন চাল বরাদ্দ আসে। কিন্তু তৎকালীন সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদের যোগসাজশে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর এই চাল আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে ২০২১ সালের ২৬ আগস্ট ১৬ ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের নামে দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে মামলা করেন। এজাহার নামীয় আসামীরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রূপা, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, কাটাবাড়ির তৎকালীন রেজাউল করিম রফিক, তৎকালীন শাখাহারের তাহাজুল ইসলাম ভুট্টু, রাজাহারের তৎকালীন আব্দুল লতিফ সরকার, সাপমারার শাকিল আলম বুলবুল, দরবস্তের শরিফুল ইসলাম জর্জ, তালুককানুপুরের তৎকালীন আতিকুর রহমান আতিক, নাকাইয়ের তৎকালীন আব্দুল কাদের প্রধান, রাখালবুরুজের তৎকালীন শাহাদত হোসেন, ফুলবাড়ীর তৎকালীন আব্দুল মান্নান মোল্লা, গুমানীগঞ্জের তৎকালীন শরীফ মোস্তফা জগলুল রশিদ রিপন, কামারদহের তৎকালীন ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম রতন, কোচাশহরের তৎকালীন মোশাররফ হোসেন, শিবপুরের সেকেন্দার আলী মন্ডল, শালমারার তৎকালীন ইউপি তৎকালীন চেয়ারম্যান আমির হোসেন শামিম, মহিমাগঞ্জের তৎকালীন আব্দুল লতিফ প্রধান ও গোবিন্দগঞ্জ পৌরসভার তৎকালীন কাউন্সিলর গোলাপী বেগম। প্রকল্প কর্মকর্তা ছাড়া অন্য সবাই উচ্চ আদালতে আগাম জামিন নিলেও নিম্ন আদালতে আত্ম সমর্পণ করেননি। সেই সঙ্গে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু মূল অভিযুক্ত সাবেক এমপি আবুল কালাম আজাদকে বাদ দিয়ে মামলা করা হয়। বিভিন্ন মহলে অভিযোগ ওঠে মোটা অংকের উৎকোস নিয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদকে মা ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু