ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদে চূড়ান্ত প্রার্থী ১০৩৫ জন, প্রত্যাহার ৭৩, বাতিল ১
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১৮টি হলের ১৩টি পদে ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাথমিকভাবে মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ১০৯টি, তবে এর মধ্যে ৭৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চূড়ান্ত প্রার্থী সংখ্যা হলভিত্তিক: প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন হলে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:ক
-
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ৫৯ জন
-
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৩১ জন
-
সলিমুল্লাহ মুসলিম হল: ৬২ জন
-
জগন্নাথ হল: ৫৫ জন
-
ফজলুল হক মুসলিম হল: ৫৮ জন
-
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৭৫ জন
-
রোকেয়া হল: ৪৫ জন
-
সূর্য সেন হল: ৭৫ জন
-
হাজী মুহম্মদ মুহসীন হল: ৬০ জন
-
শামসুন নাহার হল: ৩৫ জন
-
কবি জসীমউদ্দীন হল: ৬৮ জন
-
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৭৩ জন
-
শেখ মুজিবুর রহমান হল: ৫৯ জন
-
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ৩৬ জন
-
অমর একুশে হল: ৭৬ জন
-
কবি সুফিয়া কামাল হল: ৩৮ জন
-
বিজয় একাত্তর হল: ৬৮ জন
-
স্যার এ এফ রহমান হল: ৬২ জন
প্রত্যাহৃত প্রার্থীর তালিকা: যেসব হলে কতজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন:
-
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৬ জন
-
কবি সুফিয়া কামাল হল: ২ জন
-
ফজলুল হক মুসলিম হল: ৬ জন
-
অমর একুশে হল: ৫ জন
-
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৫ জন
-
কবি জসীমউদ্দীন হল: ১ জন
-
হাজী মুহম্মদ মুহসীন হল: ৫ জন
-
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ১১ জন
-
স্যার এ এফ রহমান হল: ৫ জন
-
সূর্য সেন হল: ৪ জন
-
বিজয় একাত্তর হল: ৯ জন
-
শেখ মুজিবুর রহমান হল: ৯ জন
-
জগন্নাথ হল: ৪ জন
-
শামসুন নাহার হল: ১ জন
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণ-অভ্যুত্থানের পর এবারের নির্বাচন অনেকটাই ভয়হীন পরিবেশে হতে যাচ্ছে। গত মঙ্গলবার থেকে ইতিমধ্যে নির্বাচনি প্রচার campaign শুরু হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ