চিরিরবন্দরে পূবালী ব্যাংক পিএলসি,উপ-শাখার উদ্যোগে বৃক্ষরোপন

চিরিরবন্দরে পূবালী ব্যাংক পিএলসি,উপ-শাখার উদ্যোগে বৃক্ষরোপন
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

উপজেলার বিভিন্ন স্হানে রাস্তার দুই ধার বৃক্ষরোপন উদ্বোধন করা হয়! দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার হাজীর মোড় হতে ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তার দুই ধার ও বেলতলি বাজার হতে বিন্যাকুড়ি রাস্তার দুই ধারে বৃক্ষরোপন কর্মসূচীর পালন করা হয়। উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা এবং পূবালী ব্যাংক পিএলসি,রংপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ আলতাব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় চিরিরবন্দর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার, এল.জি.ই.ডি; উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং পূবালী ব্যাংক পিএলসি, দিনাজপুর শাখা, সৈয়দপুর শাখা ও চিরিরবন্দর উপ-শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ। উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান