মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-নারিচবুনিয়া সড়কের পাশে সড়ক সৌন্দর্য ও যাত্রীদের স্বস্তির জন্য লাগানো বহু বছরের পুরনো শুভাবর্ধন ছায়া বৃক্ষ নির্বিচারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। বাইশারী-নারিচবুনিয়া সড়কের ছায়া বৃক্ষ কেটে ফেলার অভিযোগে এলাকায় ক্ষোবের ঝড় উঠেছে। ৩০শে আগস্ট রোজ শনিবার দৈনিক রূপালী সৈকত অনলাইন পোর্টালে এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদটি প্রকাশিত হয়। এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ইউনুস বলেন, আমি এই গাছ কাটার বিষয়ে কিছু জানিনা আমি রাবার বাগানে চাকরি করি আমার ডিউটি শেষে আমি বাড়িতে এসে বিষয়টি জানার সাথে সাথে এলাকাবাসী ও সাংবাদিকদের বিষয়টি জানাই।
আমার পার্শ্ববর্তী মোঃ আলমের সাথে দীর্ঘ দুই বছর যাবত পারিবারিক দ্বন্দ্বের কারণে আমার সাথে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। আমি আলাউদ্দিন কোম্পানির রাবার বাগানে চাকরি করি বলে, আমার কোম্পানি ও আমাকে ফাঁসানোর চেষ্টায় মরিয়া হয়ে আছে। এই পারিবারিক দ্বন্দ্বের বিষয় নিয়ে বিএনপির অফিস কার্যালয় বিচার শালিসী বৈঠকও হয়েছে। ঐদিন বিচারে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন।
মোঃ আলমের সঙ্গে আমার পারিবারিক দ্বন্দর বিষয় নিয়ে আমাকে ফাঁসানোর জন্য মোঃ আলম নিজে গাছ কেটে কররাতকলের মালিক সব্বির আহমদকে বিক্রি করেছে, এই বিষয়টি সাংবাদিকসহ এলাকার মানুষ সবাই জানে। আমি মোঃ ইউনুস এ গাছ কাটার সাথে কোন দিক দিয়ে জড়িত নাই, এই মিথ্যা বানোয়াট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।