দিনাজপুর জেলাসদরের ৬টি ইউনিয়ন কে আদর্শ ইউনিয়ন ঘোষণা!

দিনাজপুর জেলাসদরের ৬টি ইউনিয়ন কে  আদর্শ ইউনিয়ন ঘোষণা!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর সদরের ৬টি ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষনা করলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। মঙ্গলবার শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ প্রশাসনের যৌথ আয়োজনে এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন -২০২৫-ঘোষণা করেন তিনি। এ-সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামসহ অতিথিবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক মহোদয় যথাক্রমে আউলিয়াপুর ইউনিয়ন,শেখপুরা ইউনিয়ন,আস্করপুর ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন এবং ফাজিলপুর ইউনিয়ন, সুন্দরবন ইউনিয়ন ও উথরাইল ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান