ঠাকুরগাঁও-১ আসনে ভোটযুদ্ধে তীব্র লড়াই বিএনপি ও জামায়াতের

ঠাকুরগাঁও-১ আসনে ভোটযুদ্ধে তীব্র লড়াই বিএনপি ও জামায়াতের
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

সংসদীয় আসন ৩, ঠাকুরগাঁও-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে বিএনপি ও জামায়াতের লড়াই। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মাঠে নেমেছেন ঢাকা দক্ষিণ মহানগরীর সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন। নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, তবে এরই মধ্যে প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন। নির্বাচনী এলাকা জুড়ে আলোচনা-সমালোচনা আর ভোটের উত্তেজনা দিন দিন বেড়ে চলছে।

জামায়াত নেতাদের দাবি, ঠাকুরগাঁও-১ আসনের তরুণ ভোটাররাই হবে নির্বাচনের মূল চালিকাশক্তি। তরুণরাই ভোটের মোড় ঘুরিয়ে দেবে বলে তারা মনে করছেন। তাদের ভাষায়, তরুণরা দেশের শক্তি এবং দেশ গড়ার কারিগর। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, এ আসনে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হচ্ছেন জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অতীতেও ঠাকুরগাঁও থেকে নির্বাচিত হয়ে সংসদে গেছেন এবং এবারও তার বিজয় নিশ্চিত বলে দলীয় নেতারা আশাবাদী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, “এটাই আমার শেষ নির্বাচন। ঠাকুরগাঁও জেলার মানুষ যদি আমাকে আরেকবার সেবা করার সুযোগ দেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।”

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম