পদ্মরাগ কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট অভিমুখী ২১ আপ পদ্মরাগ কমিউটার যাত্রীবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পীরগাছা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় আপ এবং ডাউন লাইনে ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-রংপুর, দিনাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে ঢাকামুখীসহ সব ধরণের আপ-ডাউন লাইন দিয়ে সব ট্রেন চলাচল বন্ধ হয়েছে।রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা রেলওয়ে স্টেশন নির্ধারিত যাত্রাবিরতি দেয়। যাত্রা বিরতির এক মিনিটের মাথায় বেলা ১২টা ৩০ মিনিটে রেলস্টেশনের ডাউন পয়েন্ট হোম সিগনাল এলাকায় লাইনচ্যুত হয়। ওই ট্রেনেটি দুইটি মালবাহী কোসসহ প্রায় ৬০০ যাত্রী নিয়ে লালমনিরহাট যাত্রার দূর্ঘটনার কবলে পরে।পীরগাছা রেলস্টেশনের মাস্টার ইউছুফ আলী জানান,আমার পয়েন্ট এবং সিগন্যাল ঠিক আছে।দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে লাইনচ্যুত বগি অপসারণ এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান