বুড়িচংয়ে আগামী ১২ তারিখ থেকে শুরু হবে টাইফয়েড টিকাদান কর্মসূচী
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
বুড়িচংয়ে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ব্যাপক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১ লাখ ৬হাজার শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড জ্বরের টিকা ( টিসিভি) দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া জানান টিকা গ্রহণের জন্য চার ধাপের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রথমে অনলাইনে নিবন্ধন, দ্বিতীয় ধাপে টিসিভি কর্মসূচিতে নিবন্ধন, তৃতীয় ধাপে টিকাদান কার্ড ডাউনলোড এবং চতুর্থ ধাপে নির্ধারিত কেন্দ্রে সেই কার্ড দেখিয়ে টিকা গ্রহণ।এছাড়া প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমানের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা নিতে পারবে।৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবে। পূর্বে টাইফয়েড টিকা গ্রহণ করা থাকলেও ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১ ডোজ টিকা নেওয়া যাবে। আরও বলেন, উপজেলা ১ লাখ ৬হাজার শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে। তিনি টাইফয়েড থেকে রক্ষা পেতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ