পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে নারী ও শিশু অধিকার ফোরামের সভা।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর ) বিকাল ৫ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কাকড়াবুনিয়া ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মোসা. রিমন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন বাবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী মিসেস জেসমিন জাফর বিশেষ অতিথি ছিলেন, দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার কচি, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী মোসা. রহিমা বেগম, বিএনপি নেতা মো. নাসির তালুকদার প্রমুখ। এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট এবং নারী ও শিশু অধিকার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন