মনোহরদীতে চলছে অবৈধ বালু ও মাটি বিক্রির মহোৎসব,তা বন্ধের দাবী এলাকাবাসীর

মনোহরদীতে চলছে অবৈধ বালু ও মাটি বিক্রির মহোৎসব,তা বন্ধের দাবী এলাকাবাসীর
ছবি: মো: এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে চলছে অবৈধ বালু ও মাটি বিক্রির মহোৎসব,তা বন্ধের দাবী এলাকাবাসীর।সরেজমিনে গেলে দেখা যায়,উপজেলার একদুরিয়া,লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে ব্রক্ষ্মপুত্র ও আঁড়িয়াল খাঁ নদী।কিছু অসাধু ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরে নদীগুলো থেকে ড্রেজার মেশিন স্থাপন করে বা এক্সক্যাভেটর দিয়ে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন ও বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে।এতে করে নদীর তীরবর্তী এলাকাগুলো যেমনি ঝুঁকিতে রয়েছে,তেমনিভাবে পরিবেশের ভারসাম্য ও নষ্ট হচ্ছে।এলাকাবাসী ও এসব এলাকার ভূক্তভোগী কৃষকরা দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিকে জানান,এ সমস্ত অবৈধ বালু  ও মাটি ব্যবসায়ীদের কারণে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে,ক্ষতি হচ্ছে ফসলী জমির,এতে করে আমরা অর্থনৈতিক ভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছি। উপজেলা প্রশাসনের কড়া নজরদারী থাকার পরও কিসের জোরে তারা অবৈধ বালু বা মাটির ব্যবসা করে আসছে,জনমনে তা প্রশ্নের দেখা দিয়েছে।এমতাবস্থায় আমরা দৈনিক বিজয় নিউজ এর মাধ্যমে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে জেলা প্রশাসক নরসিংদী ও উপজেলা প্রশাসন মনোহরদী এর কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম