পাবিপ্রবিতে ফটোগ্রাফিক সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ফটোগ্রাফিক সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবি: ভাস্কর চন্দ্র রায়

দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া ভবনের গ্যালারি–২–এ আয়োজিত অনুষ্ঠানে সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটির কাছ থেকে পঞ্চম কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি আবু জুবায়ের নাইম চাকলাদার ও সাবেক সাধারণ সম্পাদক সায়েদ সাইমুন। এছাড়াও নবনির্বাচিত কমিটির সভাপতি ফিযজুল মাহিন, সাধারণ সম্পাদক মাহদিয়া ফারহানা লিরা এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা ইমরান খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ফিযজুল মাহিন এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক কামিল আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবু জুবায়ের নাইম চাকলাদার বলেন,“সোসাইটিতে যুক্ত হয়ে ফটোগ্রাফির প্রতি আগ্রহ আরও গভীর হয়েছে। দায়িত্বকালীন সময়ে প্রাপ্ত অভিজ্ঞতা অমূল্য। নতুন কমিটির প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা।” নবনির্বাচিত সভাপতি ফিযজুল মাহিন তাঁর বক্তব্যে বলেন,““ফটোগ্রাফি শুধু ছবি তোলা নয়, এটি অন্তরচোখের শৈল্পিক প্রকাশ। সিনিয়রদের কাছ থেকে শেখার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব সঠিকভাবে পালন করতে সবার দোয়া কামনা করছি।”

দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়