বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের কার্নিভাল উপলক্ষে উপদেষ্টা কায়সার খানের আর্থিক অনুদান
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির পৃষ্ঠপোষক সংস্থা টিএমএসএস'র উপদেষ্টা ও আজীবন সদস্য, বিশিষ্ট সমাজহিতৈষী ব্যক্তিত্ব এবং সোনিয়া এন্ড সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতউদ্দিন মো. কায়সার খান পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের BBA ফ্যাকাল্টি আয়োজিত সফল কার্নিভাল উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করেছেন। গতকাল বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপদেষ্টার এই অনুদানটি উপদেষ্টা ট্রাস্টি বোর্ড ও অ্যামিরেটাস প্রফেসর ড. এম আফজাল হোসেন'র মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম-এর হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে ড. হোসনে আরা বেগম বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কায়সার খানের সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। এসময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সমাজ উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে কায়সার খানের অবদানের ভূয়সী প্রশংসা করেন। পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের BBA ফ্যাকাল্টির কার্নিভালটি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, উদ্যোক্তা মনোভাব তৈরি ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্ত রঞ্জন মিশ্র, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান