রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

অতিরিক্ত পুলিশ মোতায়েন, থানায় অভিযোগ নেই রাজশাহীর কোট বুলনপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভাকে কেন্দ্র করে এ উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূচনা প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কোট বুলনপুর মোড়ে নির্বাচনী প্রচারের প্রস্তুতি সভার আহ্বান করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেল। তার আমন্ত্রণেই সভায় যোগ দেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রুহুল আমিন টুনু।

কিন্তু টুনুর উপস্থিতিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্ড সভাপতি রকিব উদ্দিন টুটুল। তিনি অভিযোগ করেন— “টুনু এখানে কেন? কে তাকে দাওয়াত দিয়েছে? সে থাকলে আমরা মিটিং করব না।” এ ঘটনার পর টুটুল ও রুবেলের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে টুটুল স্লোগান দিতে দিতে অনুসারীদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন। হামলা ও হাতবোমার বিস্ফোরণ সভা ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ৩০–৪০ জন লাঠিসোটা নিয়ে কার্যালয়ে হামলা চালায় বলে জানান সাধারণ সম্পাদক রুবেল। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে এবং কার্যালয়ের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ আহত হননি। বিএনপি নেতা রুহুল আমিন টুনু বলেন, “গত সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় সাময়িক বহিষ্কার হয়েছিলাম। তবে ২৪ নভেম্বর আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে হাই কমান্ড। রুবেলের আমন্ত্রণে সভায় যাই। যা ঘটেছে তা দুঃখজনক।”

ওয়ার্ড সভাপতি রকিব উদ্দিন টুটুলের বক্তব্য জানতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, “ঘটনার বিষয়টি মহানগর কমিটিকে জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত নেবেন।” পুলিশের অবস্থান, রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান জানান, “বিএনপি অফিসে ঝামেলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। হাতাহাতি ও একটি হাতবোমার বিস্ফোরণের খবর পেয়েছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন