পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নবনিযুক্ত ইউএনও এর পরিচিত সভা
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মলিহা খানমের সাথে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ মুন্সি, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মো. সুজন সিকদার, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল হক, সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন