ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোহরদী পৌর শাখার-২০২৪ সনের নতুন কমিটি গঠন
দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
শুক্রবার(২৯ মার্চ )ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলাধীন মনোহরদী পৌর শাখার আয়োজনে বিকাল-৪ টায় মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোহরদী পৌর শাখার সভাপতি মুহাম্মাদ সাজিম মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আঃ রহিম এর সঞ্চালনায়"পৌর সম্মেলন ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতিকুর রহমান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখার (দক্ষিণ) সভাপতি মুহাম্মাদ ইয়াছিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুহাম্মদ ওমর ফারুক সহ পৌর শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি,প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকল নেতৃবৃন্দের উদ্দ্যেশে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্ব শেষে ২য় অধিবেশনে প্রধান অতিথি পূর্ববর্তী সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং মুহাম্মাদ সাজিদ মাহমুদ কে-সভাপতি,মুহাম্মাদ আমিনুল ইসলাম কে সহ-সভাপতি এবং আঃ রহিম কে- সাধারণ সম্পাদক করে ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম