যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগ করব: ট্রাম্প
বিবিসি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায়, তবে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক শক্তি প্রয়োগ করা হবে।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, “ইরান জানিয়েছে, তারা আজ অত্যন্ত কঠোর ও অভূতপূর্ব হামলা চালাবে। তবে তাদের উচিত হবে না সেটা করা। কারণ তারা যদি তা-ই করে, তাহলে আমরা তাদের ওপর এমন শক্তি প্রয়োগ করব, যা আগে কখনো দেখা যায়নি।”
ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার হুঁশিয়ারি আসার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। রোববার ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালানো হবে। তাদের দাবি, “দখলকৃত অঞ্চল ও মার্কিন সন্ত্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান পরিচালিত হবে।”
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ